কাউনিয়ায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে স্ট্রোকে কৃষকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে স্ট্রোকে কৃষকের মৃত‍্যু : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দের বন্যা ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘রক্তকরবী’ মঞ্চায়ন রাজশাহীতে বসছে পাবজি মোবাইল ও ইনফিনিক্সের জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেশের ২৩তম প্রেসিডেন্ট হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত বিপিএল স্থগিতের সিদ্ধান্তে ক্রিকেটারদের ক্ষতির কথা স্বীকার করলেন বিসিবি সভাপতি তামিম ভূরুঙ্গামারীতে দুই সার ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন

কাউনিয়ায় ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে স্ট্রোকে কৃষকের মৃত‍্যু

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
প্রতিকী ছবি

রংপুরের কাউনিয়ায় শুক্রবার সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে গিয়ে স্ট্রোক করে ক্ষেতেই মারা গেলেন কৃষক নূরুল হক নূরুল(৫৯)।

পারিবারিক সূত্রে জানাগেছে শুক্রবার সকাল আনুমানিক ৯ টার দিকে উপজেলার হারাগাছ ইউনিয়ন নাজিরদহ বকুল তলা তিস্তার নতুন চরে ভুট্টা ক্ষেতে সেচ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন নিয়ে যায়।

পড়ুন>>অবৈধ ভাবে বালু পাথর উত্তোলন বন্ধ করে দেওয়ায় সিন্ডিকেটের রোষানলে সদর থানা ওসি

ইঞ্জিন চালু করার সময় স্ট্রোক করে ক্ষেতেই মারা যান কৃষক নূরুল হক নূরুল ( ৫৯) তিনি প্রথমবার শ্যালো ইঞ্জিন চালু করার পর তা বন্ধ হয়ে যায়। পরে দ্বিতীয় বার শ্যালো ইঞ্জিন চালু করার সময় মাটিতে লুটিয়ে পড়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পাশে থাকা এক কৃষক মারা যাওয়ার খবর বাড়িতে দিলে পরিবারের লোকজন এসে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

কৃষক নূরুল হক নূরুল উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ (বকুলতলা) গ্রামের মৃত্যু ননু ভূঈয়ার ২য় পুত্র।

হারাগাছ ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ মনিরুজ্জামান বসুনিয়া স্ট্রোক করে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!